লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যকরি পরিষদ নির্বাচন উপজেলা ক্রীড়া সংস্থায় গোপন ব্যালটের মাধ্যমে বুধবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আমিরুল ইসলাম হেলাল (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে হাসানুজ্জামান জুয়েল (দিনকাল) নির্বাচিত হয়েছে। বিজয়ী অন্যপ্রার্থীরা হচ্ছেন, সহসভাপতি- রকিবুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক- আরিফুর রহমান সাগর, কোষাধ্যক্ষ- মনিরুজ্জামান মনির, ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মাহবুবুল হক, দপ্তর ও যোগাযোগ সম্পাদক- রমজান আলী।
