স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবলের ফিরতি লিগের ফিকশ্চার ঘোষণা করা হয়েছে আগেই। খেলা ৬ মে হতে শুরু হওয়ার কথা থাকলেও হচ্ছে না। বাফুফে সূত্রে জানা গেছে ফিরতি লিগের খেলা কয়েক দিন পেছাতে পারে। দেশের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই খেলা কয়েক দিনের জন্য পেছাতে চায় বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ এখন অনুপযোগী। সেইসঙ্গে ঢাকার বাইরের ভেন্যুগুলোর মাঠও অনুপযুক্ত তাই একটু সময় নিতে চাইছে বাফুফে।
