বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট মহকুমা ও জেলা বাস্তবায়নের আন্দোলনে বিশেষ অবদান রাখায় জীবিত ২০ জনকে লালমনিরহাট জেলা জাদুঘর সম্মাননা- ২০১৩ প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী ড. যাকারিয়া। আমন্ত্রিত ও সংবর্ধিত অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন। বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারি ভোলা, পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা যাদুঘরের প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুজ্জামান মন্ডল প্রমুখ।
