পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জুর মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:৪০

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমাদের অর্জিত স্বাধীনতা পরিপূর্ণভাবে সফল করে তুলতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি, জনগণের মধ্যকার সৌহার্দ্য বৃদ্ধি ও একতা সুসংহত করতে হবে। পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া প্রয়োজন। আল্লাহর ইচ্ছায় ভান্ডারিয়াসহ এ অঞ্চলে উন্নয়নের অবকাঠামো গড়ে উঠেছে তা ব্যবহার করে মানুষের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি গতকাল সোমবার দুপুরে ভান্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি’র উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক দোয়া-মাহফিলে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। একজনের পক্ষে বা দুই-এক প্রজন্মে পূর্ণ উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। আগামীতে যারা নেতৃত্বে আসবেন তারাও এই ধারা অব্যাহত রেখে কাজ করলে মানুষ উন্নয়নের সুফল পাবে। মানুষের অধিকার পেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঝগড়া-বিবাদ, কলহ যে এলাকায় থাকে সেখান থেকে উন্নয়ন সহযোগীরা মুখ ফিরিয়ে নেন। এ ক্ষেত্রে ভান্ডারিয়াবাসী শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ জীবন-যাপন করেন বলে প্রেসিডেন্ট এরশাদ এখানে নয় বার এসেছেন, মন্ত্রীরা আসেন, উন্নয়ন বরাদ্দ দেন। রাজনৈতিক ভিন্নমত থাকবে কিন্তু কাজের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।

আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, আমাদের ভুল-ত্রুটি থাকবে, আল্লাহর কাছে তওবা করলে ভুলের মাফ পাওয়া যায়। মনে রাখতে হবে মানুষের ভাগ্য                 উন্নয়ন হয় সৃষ্টিকর্তার হুকুমে। পাশাপাশি সময়ের প্রত্যাশা পূরণের জন্য নারী জাগরণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠাকে আমাদের স্বাগত জানাতে হবে। পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, হানাহানি পরিহার করলে রাষ্ট্রের কাছ থেকে কোন ধরনের আইনের কষাঘাত মোকাবেলা করতে হবে  না।   

পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপি তথা ১৪ দলের সংসদ সদস্য প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিলের প্রাক্কালে আওয়ামী লীগ ও জেপি’র উদ্যোগে এ দোয়া-মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি-জেপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, উপজেলা জাতীয়-পার্টি জেপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভান্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেক প্রমুখ। দোয়া-মাহফিলে আরও অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা জেপি’র মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ সিকদার, জেপি’র উপজেলা যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, জেপির যুগ্ম আহবায়ক ভিটাবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্না, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার,  পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন সিকদার, জেপি নেতা মোস্তফা সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ম আহবায়ক লিটন পেশকার, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক বাদল সিকদার, উপজেলা যুব সংহতির আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, যুগ্ম আহবায়ক বাহাদুর সরদার, সদস্য সচিব মনির সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম কাইউম জোমাদ্দার, ছাত্র সামাজের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্র সামাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য সচিব সালাউদ্দিন রাহাত জোমাদ্দার প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মাওলানা আব্দুস ছবুর। অপরদিকে ভান্ডারিয়া বন্দরের হিন্দু সম্প্রদায় আনোয়ার হোসেন মঞ্জু’র নির্বাচনে বিজয় কামনা করে বিশেষ প্রার্থনা করেন। ভান্ডারিয়া কেন্দ্রীয় জিউর মন্দিরের পুরোহিত সন্তোষ কুমার চক্রবর্তী প্রার্থনা পরিচালনা করেন। এসময় উপজেলা পূজা পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, আইন বিষয়ক শংকর জিত্ সমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভান্ডারিয়ায় মনোনয়নপত্র দাখিল

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) আসনে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে গতকাল সোমবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন আক্তার সুমীর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা জাতীয় পার্টি-জেপি ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা জাতীয় পার্টি-জেপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান ও জেপি’র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু এবং জেপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার।

কাউখালীতে মনোনয়নপত্র দাখিল

কাউখালী সংবাদদাতা রবিউল ইসলাম রবিন জানান, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র সংসদ সদস্য প্রার্থিতার পক্ষে গতকাল সোমবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইসরাত জাহানের নিকট মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জেপি কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী আকন, জেপির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন ও সাংগঠনিক সম্পাদক সুনীল কুণ্ডু মনোনয়নপত্র দাখিল করেন। 

এ দিকে কাউখালী ঈদগাহ মাঠে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষে মনোনয়নপত্র জমা দান উপলক্ষে দোয়া-মোনাজাত করা হয়। এ সময় উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মো. কাউয়ুম, সহ-সভাপতি এবিএম শাহাজাহান, জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, কাউখালী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুুর রশীদ মিল্টন, সয়না-রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জেপি নেতা আবু সাইদ মিয়া মনু, আমরাজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা চাঁদ, জেলা পরিষদের মহিলা সদস্য জাহাঙ্গীর হোসেন, জেপি নেতা বজলুর রহমান নান্নু, সমাজ সেবক জাহিদ হোসেন সিকদার, আব্দুল লতিফ খসরু, জেপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, যুবসংহতি নেতা মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠু, সহ-সভাপতি লাবলু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগ নেতা মনজুরুল মারুফ পিয়াল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার, যুবলীগের আহ্বায়ক মতিয়ার রহমান হালিম, যুগ্ম আহ্বায়ক ডাঃ মো. ইউনুস খান, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী, জেপি নেতা নেপাল চন্দ্র দে,  উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, শেখ লিটন, সাংগঠনিক সম্পাদক আহসান কবীর ডাকুয়া, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, অধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মেদ, জেপি নেতা রেজা তালুকদার, আব্দুল কুদ্দুস খান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহিদ ডাকুয়া, মত্স্য পার্টি’র সভাপতি আব্দুল ওয়াদুদ, কৃষক পার্টি’র সভাপতি হারুন আর রশীদ, যুব সংহতি নেতা শামীম আহম্মেদ, শহীদুল ইসলাম খান, মহিলা পার্টি’র আফরোজা সানু, শাহিদা জেসমিন, শিরিন বেগম, আকতারুন নেহার রেবা, বেবী বেগম, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক কাউয়ুম শেখ, সদস্য সচিব  শামীম হোসেন, যুগ্ম আহ্বায়ক জয়দেব সমদ্দার, যুগ্ম আহ্বায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।

ইন্দুরকানিতে মনোনয়নপত্র দাখিল

ইন্দুরকানি সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুল জানান, পিরোজপুরের ইন্দুরকানিতে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষে মনোনয়ন পত্র দাখিল করা  হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে প্রার্থী হিসাবে গতকাল সোমবার সকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ এর হাতে মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার এ এস এম রোকনুজ্জামান। আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা জাতীয় পার্টি জেপি’র সভাপতি আসাদুল কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, উপজেলা জেপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর। মনোনয়ন পত্র দাখিলের আগে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী একাদশ জাতীয় সংসদ গঠনের জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শরিক হন সংগঠনের সহ সভাপতি মাহামুদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন বয়াতী, পাড়েরহাট ইউনিয়ন সভাপতি শাহাব উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, উপজেলা কৃষক লীগ সভাপতি রুহুল আমিন বাগা, জেলা শ্রমিক লীগ সদস্য আনিসুর রহমান  উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহামুদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ সভাপতি শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন, কলেজ ছাত্রলীগ আহ্বায়ক শাওন হাওলাদার প্রমুখ। এছাড়া উপজেলা সদরে জেপি’র উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও সহ-সভাপতি গোলাম সরোয়ার বাবুল, সহ-সভাপতি কাওছার আহমেদ দুলাল, সহ-সভাপতি মোকাররম হোসেন কবির, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা জাতীয় মহিলা পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রানী, নারী নেত্রী আমেনা বেগম, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, নাসির উদ্দিন বরকত, বাশার মৃধা, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি, সদস্য সচিব আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মুনান সিকদার, জসিম উদ্দিন মীর, খায়রুল ইসলাম, রাসেল বয়াতী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ তাজাম্বুল হোসেন।