স্পোর্টস রিপোর্টার
সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বাত্সরিক সভা। সেখানে বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে একাধিক সিদ্ধান্ত হয়েছে। এবছর অনূর্ধ্ব-১৫ সাফ বালক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ভারতে। নেপালে সাফ অনূর্ধ্ব-১৮ বালক ফুটবল হবে। বাংলাদেশেও সাফের খেলা হতে পারে। এবছরই অনূর্ধ্ব-১৫ সাফ বালিকা ফুটবল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সেটি ঢাকা অথবা ভুটানে হতে পারে। সাফের এই তিনটি আসরের তারিখ নির্ধারণ হয়নি।
