আজ শনিবার অনুষ্ঠিতব্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে শীঘ্রই সমাবর্তনের তারিখ ঘোষণা করা হবে। শুক্রবার সকালে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী জানান, সমাবর্তনের সকল আয়োজন-প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। গ্রাজুয়েটগণ রাজশাহীর উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাত ৯টার দিকে রুয়েট চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী রাজশাহীতে আসতে অপারগতার কথা জানালে সমাবর্তন স্থগিত করা হয়। উপাচার্য বলেন, রাষ্ট্রপতির সম্মতি পাওয়া গেলে চলতি মার্চ মাসেই সমাবর্তন আয়োজন করা সম্ভব হবে।
রা.বি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
প্রথম সম্মিলন স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২ ও ৩ মার্চ অনুষ্ঠিতব্য প্রথম সম্মিলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ও সম্মিলনের প্রচার উপ-কমিটি সূত্রে জানানো হয়েছে, সম্মিলনের নতুন তারিখ পরে জানানো হবে।
