ভাষা সৈনিক রেজা এ করিম চৌধুরী চুন্নু মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা রেজা এ করিম চৌধুরী চুন্নু মিয়া ছিলেন একাধারে একজন আদর্শ শিক্ষক, রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি নির্বাচিত সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৯৩২ সালের ৪ সেপ্টেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আব্দুল জব্বার মিয়া বাড়িতে জন্ম গ্রহণ করেন তিনি। ঢাকা কলেজে অধ্যয়নকালে তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের সাথে একাত্মতা ঘোষণা করে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন।
