স্বপন মজুমদার
বাংলাদেশ হিন্দু যুব কল্যাণ সমিতির সাবেক মহাসচিব প্রয়াত স্বপন মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রয়াতের নিজস্ব বাসভবনে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আলাইয়ারপুর ইউনিয়নের হরিবল্লবপুর গ্রামে বাত্সরিক শ্রাদ্ধ, গীতাপাঠ, স্মৃতিচারণ ও ধর্মীয় ক্রিয়াদীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলতাফ আলী হাসু
ঋষিজ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক, বিশিষ্ট ছড়াকার ও গীতিকার মুক্তিযোদ্ধা আলতাফ আলী হাসুর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ১২১পি গুলশান এভেনিউ, গুলশান-২ তিতাস গ্যাস অফিসার্স কোয়ার্টারে বাদ আছর এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রুহুল আমিন কায়সার
বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রায়ের বাজার হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন কায়সারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ সযুক্ত শ্রমিক ফেডারেশন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার হোসেনপুর গ্রামে মরহুমের পৈত্রিক বাড়িতে দোয়া মাহফিল ও দেশের বিভিন্নস্থানে স্মরণ সভার আয়োজন করা করে। কেন্দ্রীয়ভাবে আগামী ৬ মার্চ নির্মল সেন মিলনায়তনে (২৩/২ তোপখানা রোড, ঢাকা) এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক রশীদ খোকন
খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার শেখ হারুনুর রশীদ খোকনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ২০০২ সালের ২ মার্চ রাতে পত্রিকা অফিসে যাওয়ার সময় মুজগুন্নী এলাকায় সন্ত্রাসীরা রশীদ খোকনকে গুলি করে হত্যা করে।
শোক সংবাদ
রাজিয়া আসজাদ
স্বাধীনতা চিকিত্সক পরিষদ এবং বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানের মাতা মোসাম্মাদ রাজিয়া আসজাদ গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে স্বাধীনতা চিকিত্সক পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
খোদেজা বেগম
দৈনিক সমকাল ও আরটিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিনের মাতা ও মুফতী দেলোয়ার হোসেনের স্ত্রী খোদেজা বেগম (৮০) গত বৃহস্পতিবার দিবাগত রাতে গলাচিপা শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।
খন্দকার মাহফুজুল হক
শ্রীবরদীর রাণীশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার মাহফুজুল হক গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৮ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন।
