দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০২ মার্চ ২০১৩, ১৮:০১
আজ ১৯ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২০ রবিউসসানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬.০৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভসংখ্যা:৩ ও ৭। শুভবার:সোম ও বৃহস্পতিবার। শুভরত্ন:পোখরাজ ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি:উচ্চাভিলাষী। আপনার প্রাণশক্তি প্রচুর। অন্যকে সহজে প্রভাবিত করতে পারেন। একই সাথে আপনি বাস্তববাদী ও আদর্শবাদী। আপনি আত্মবিশ্বাসী ও গতিশীল। আপনার ইনটুইশন প্রখর। যেকোন বিষয় সহজে আপনি উপলব্ধি করতে পারেন। লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আপনি বিশ্রাম নিতে পারেন না। দুঃস্থদের জন্য কল্যাণমূলক কাজে আপনি সহজেই সাড়া দেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল, জামশেদজী টাটা, স্থপতি রডরিক হেকনি, কার্টুনিস্ট নজরুল, জনমারি, চিকিত্সাবিদ আর্থার কর্নবার্গ, ক্রিকেটার ইনজামামুল হক। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কিছুটা হলেও আদায় হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্মোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। সরকারি চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভাল যেতে পারে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক দিক ভাল যাবে। কোন সূত্র থেকে অর্থলাভ হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য চাপ দিন। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ গলার কোন সমস্যায় ভুগতে পারেন। চিকিত্সকের পরামর্শ নিন। আর্থিক দিক ভাল যাবে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ পরিশ্রম বৃদ্ধি পাবে। প্রচেষ্টা জোরদার করুন। আজ ভাল কিছু ঘটতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পুরনো কোন সমস্যা সমাধান হতে পারে। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। কোন বন্ধুর সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভাল যেতে পারে। আজ কাউকে কোন প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ অসমাপ্ত কাজ শেষ করতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টা কোন সূত্র থেকে কিছু অর্থাগম হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকরিতে কোন ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ নিজের ব্যবহারে অন্যকে আকৃষ্ট করার সুযোগ পাবেন। কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন কোন কাজের অর্ডার পেতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। পিতৃস্বাস্থ্য ভাল যাবে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ মহিলাদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয়বৃদ্ধির আশংকা আছে। উত্তেজনা পরিহার করুন। যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ঘনিষ্ঠ কোন বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভাল যেতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি শুভ নয়। অসম্মানজনক কিছু ঘটতে পারে। বিদ্যার্থীদের কোন সমস্যার সমাধান হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ সৃজনশীল কাজে আনন্দ পাবেন। কর্মে সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের সতর্ক থাকতে হবে। পরীক্ষার ব্যাপারে যথেষ্ট প্রস্তুতির দরকার হবে। রোমান্স শুভ নয়। কোন কাজে অবহেলা করবেন না। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সম্পত্তি নিয়ে কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। অংশীদারী ব্যবসায় চোখকান খোলা রাখুন। পাওনা টাকা আদায় লাভ হতে পারে। অবহেলার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করুন। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। নানান ধরনের সমস্যায় মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। নির্মাণ সামগ্রীর ব্যবসায় আশানুরূপ সাফল্য নাও আসতে পারে। আর্থিক দিক খুব একটা ভাল যাবে না। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে।