চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি আমের জন্য আশীর্বাদ

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:০০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ো হাওয়া না বইলেও ফণীর প্রভাবে বৃষ্টি হয়েছে প্রচুর। এর ফলে টানা গরমের অবসান হয়েছে। দোকানপাটের মধ্যে পানি ঢুকে পড়ে। শহরের বেশ কয়েকটি রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টিত হয়। ক্ষেতে থাকা বোরো ধান কিছুটা হেলে পড়লেও তেমন কোনো ক্ষতি হবে না বলে কৃষি অফিস জানিয়েছে। অন্যদিকে, তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পেয়েছে এ জেলার প্রধান অর্থকরী ফল আম। এ দিকে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. জাহাঙ্গীর ফিরোজ জানান, ঝড়ো-হাওয়া না বইলেও প্রবলবৃষ্টিতে খেতে থাকা বোরোধান শতকরা ৩ থেকে ৪ ভাগ হেলে পড়েছে। তবে এতে তেমন কোনো ক্ষতি হবে না। সদর উপজেলা শুক্রবার থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শামস-ই-তাবরিজ জানান, জেলায় গড় বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার। বোরো ধানের কোনো ক্ষতি হাবে না জানিয়ে তিনি বলেন, এ বৃষ্টি আমের জন্য আশীর্বাদ হয়েছে।