জোকস

আপডেট : ০২ মার্চ ২০১৩, ১৯:৩৪
 ওয়েটার :স্যার, কী খাবেন বলুন। কাস্টমার :কাবাব আর নান দাও। ওয়েটার :সাথে আর কিছু দেবো স্যার? কাস্টমার :হ্যাঁ, খাবারটা যদি গতকালের মতো হয় তাহলে সাথে একটা হাতুড়ি আর প্ল¬াসও দিও।  ইঁদুর মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। তখনই কোথা থেকে যেন একটা বিড়াল এসে দাঁড়াল তাদের পেছনে। কিন্তু মা ইঁদুরটা বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে কুকুরের গলার স্বরের মতো করে ঘেউ ঘেউ করে উঠল। এদিকে কুকুর এসেছে ভেবে সাথে সাথেই ইঁদুরকে ফেলে পালিয়ে গেল বিড়ালটি। তখন মা ইঁদুর বাচ্চা ইঁদুরকে বলল, ‘দেখেছ একটা বিদেশি ভাষা জানা থাকলে কত লাভ!’  এক বাড়ির গেটে বড় করে লেখা আছে ‘তোতাপাখি হতে সাবধান’। এই দেখে কৌতূহলী এক পথচারী বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকারের কাছে জানতে চাইলেন, ‘খুবই অদ্ভুত বিষয় তো! সবাই যেখানে লিখে রাখে কুকুর হইতে সাবধান সেখানে আপনারা কেন তোতাপাখির কথা লিখেছেন!’ ‘আসলে বিষয়টা ঘুরে ফিরে সেই একই, তবে পদ্ধতিটা ভিন্ন। এই বাড়িতে অপরিচিত কাউকে ঢুকতে দেখলেই মালিকের পোষা তোতাপাখিটা শিস বাজায়। আর সেই শিস শুনেই মুহূর্তের মধ্যে হাজির হয় আমাদের ভয়ংকর অ্যালসেশিয়ান কুকুরটা!’—উত্তরে জানাল সেই কেয়ারটেকার।