শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
