হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার আলীরচর গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে মো. ইয়াকুব মিয়া (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ইয়াকুব ওই গ্রামের মো. আমীর হোসেনের বাড়িতে একটি বিল্ডিংয়ের ছাদে রডের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
