ভাঙ্গুড়ায় বোনের প্রেমিককে হত্যা

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১৫
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা ভাঙ্গুড়ায় বোনের প্রেমিককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত প্রেমিকের নাম আব্দুস ছাত্তার লিটন (২৪)। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি গ্রামে। নিহত লিটনের পিতা মোহাম্মদ আলী মন্ডল জানান, প্রতিবেশী আরশেদ আলীর মেয়ের সাথে তার পুত্রের প্রেমের সম্পর্ক থাকায় উভয় পরিবারের সিদ্ধান্তে ছেলে-মেয়ের বিয়ে ঠিক করা হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মেয়ের বড় ভাই আক্কাছ আলী (২৫)। বিয়ে ভাঙতে বোন এবং বাবার সহযোগিতা না পেয়ে আক্কাছ কৌশলে লিটনকে নিজেদের বাড়ি ডেকে নিয়ে ভয় ভীতি দেখায় । এতে কাজ না হওয়ায় রাগান্বিত হয়ে সে লিটনের পেট ও বুকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভাঙ্গুড়া থানার ওসি সুব্রত কুমার সরকার এ ব্যাপারে একটি হত্যা মামলা গ্রহণের কথা স্বীকার করেছেন।