রাবিতে জাসাস নেতা প্রহূত

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১৫
রাজশাহী অফিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাতীয়তাবাদী সামাজিক-সংস্কৃতি সংস্থার (জাসাস) এক নেতা গণধোলাইয়ের শিকার হয়েছেন। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে এই ঘটনা ঘটে। ভাস্কর নামের ওই জাসাস নেতা রা.বি জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের এম.ফিল গবেষক। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা দেড়টার দিকে নাট্যকলা বিভাগের এক ছাত্রীর সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাস্কর ওই ছাত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন। এ সময় সেখানে উপস্থিত ওই ছাত্রীর সহপাঠীরা তাকে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু ভাস্কর বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তাকে গণধোলাই দেন।