সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় পৌর আওয়ামী যুবলীগ ও উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।
সিংড়া কোর্ট মাঠে যুবলীগ উপজেলা শাখার সভাপতি জাহেদুল ইসলাম ভোলার সভাপতিত্বে প্রধান অতিথি আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আলহাজ্ব এ্যাড.জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল, নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড.অহিদুর রহমান শেখ।
