ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার তিন

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:০২

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় শুক্রবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে হাসান, সুমন ও ইয়াসিন। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, দুটি দা ও একটি ছোড়া উদ্ধার করা হয়।

হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, উপজেলার কালমিনা মোড়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।