রিয়াল মাদ্রিদের সাহায্যার্থে এগিয়ে এল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে আগামী মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে ম্যানসিটির মাঠেই অনুশীলন করবে রিয়াল মাদ্রিদ।
সমস্যার শুরুটা হয় যখন এয়ারপোর্টের ব্যাগেজ বহনকারীরা সাতদিনের ধর্মঘট আহ্বান করে। ফলে নিশ্চিত হয়ে যায়, ঘরের মাঠে অনুশীলন শেষ করে ম্যানচেস্টারের বিমান ধরা হচ্ছে না রিয়ালের। উপরন্তু রিয়াল কোচ হোসে মরিনহো জানান, ওল্ড ট্রাফোর্ডে অনুশীলন করবে না তার দল। কারণ সেখানকার মাঠের অবস্থা প্রাকটিসের জন্য একেবারেই উপযুক্ত নয়। আর তখনই ইত্তেহাদ স্টেডিয়ামে আগামী সোমবার বিকালের অনুশীলনের জন্য অনুমতি চায় রিয়াল। রাজি হয়ে যায় সিটিও।
