‘সাংবাদিক নামধারী’ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:০৪

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে শুক্রবার রাতে ইয়াবা ও চারটি অস্ত্রসহ ‘সাংবাদিক নামধারী’ দুই ইয়াবা ব্যবসায়ী সহোদর ভাইকে আটক করেছে পুলিশ। এরা হলো মাহবুবল করিম ও রাশেদুল করিম।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, পুলিশ অভিযানে গিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও চারটি অস্ত্রসহ ওই সহোদরকে আটক করে। তারা টেকনাফ বার্তা ২৪ ডটকম এবং সিটিজি বার্তা ২৪ ডটকম নামে দুটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক বলে পরিচয় দিয়ে এ ব্যবসা চালিয়ে আসছে।