খুলনা ও বাগেরহাটে বিদ্যুত্স্পৃষ্টে দুইজনের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:০৪

খুলনা অফিস

খুলনায় শনিবার বিদ্যুত্স্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম সুজন (১২)। সে জেলার আলমনগর রেল সাইডের বাসিন্দা ফেরিওয়ালা বেল্লাল হোসেনের ছেলে।

খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, ওইদিন সুজন দোকানে ক্যারাম বোর্ড খেলতে যায়। এ সময় পাশে থাকা বৃষ্টির পানিতে ভেজা বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতায়িত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপালে শুক্রবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে মাদ্রাসার নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। তার নাম দেলজাহান শেখ (৫০)। রামপাল উপজেলার গৌরম্বা ইউপি চেয়ারম্যান গিয়াশউদ্দীন জানান, ঘটনার সময় রামপালের হযরত আবুবকর সিদ্দিকীয়া আলীম মাদ্রাসার একটি কক্ষে নৈশপ্রহরী দেলজাহান শেখ অবস্থান করছিলেন। এসময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হন। পরে ওই মাদ্রাসার এক শিক্ষক কক্ষের সামনে এসে ডেকে সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় দেখেন। রামপাল থানার ওসি লুত্ফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।