দ্বিতীয় অধ্যায়:পরিবেশ দূষণ
প্রশ্ন: বায়ু দূষণ বলতে কী বুঝায়?
উত্তর: বায়ুতে অক্সিজেন , নাইট্রোজেন ও জলীয়বাষ্প ইত্যাদি পরিমিত পরিমাণে না থাকলে এবং ধোয়াঁ , ধূলিকণা , দূষিত গ্যাস মিশ্রিত থাকলে যে দূষণ হয় তাকেই বায়ু দূষণ বলে।
প্রশ্ন: মাটি কীভাবে দূষণমুক্ত রাখা যায় বর্ণনা করো ?
উত্তর:যে সকল উপায়ে মাটিকে দূষণমুক্ত রাখা যায় তা হলো-
ক.কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার পরিমিত করতে হবে।
খ. প্লাস্টিক ও পলিথিনের পরির্বতে পরিবেশ বান্ধব প্রাকৃতিক দ্রব্যের
ব্যবহার বৃদ্ধি করতে হবে।
গ.হাসপাতাল ও কলকারখানার বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
ঘ.যত্রতত্র মলমূত্র ত্যাগ না করে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে।
ঙ.ঘরবাড়ির ময়লা আর্বজনা বা খাদ্যের উচ্ছিষ্ট অংশ যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আর গর্ত মাটি চাপা দিয়ে রাখতে হবে।
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রভাতি শাখার শিক্ষার্থী ইসরাত জেরিন,মহিমা রহমান মেধা,সাবরিন সুলতানা সেফা, আফিয়া আনজুম,সাদিয়া আক্তার, জেরিন আক্তার লিয়া, জান্নাতুল ফেরদৌস সার্বিক সহযোগিতায়
মো: মিজানুর রহমান
১। বেঁচে থাকার জন্য আমরা কাকে ব্যবহার করি?
উত্তর ঃ পরিবেশকে।
২। কিসের কারণে বায়ু দূষিত হয়?
উত্তর ঃ ইটের ভাটায় ইট পোড়ালে ।
৩। খাদ্যে উত্পাদন বৃদ্ধির জন্য জমিতে কী প্রয়োগ করা হয়?
উত্তর ঃ রাসায়নিক সার ।
৪। দূষিত পানি পানের ফলে মানুষের কী ক্ষতি হয়?
উত্তর ঃ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়।
৫। রাসায়নিক সার ব্যবহারের ফলে কী ক্ষতি হয়?
উত্তর ঃ জমির উর্বরত নষ্ট হয়।
৬। কোন কোন দ্রব্য মাটির সাথে মিশে না?
উত্তর ঃ প্লাস্টিক ও পলিথিন ।
৭। কি কারণে জেনারেটর চালানো হয়?
উত্তর ঃ লোডশেডিংয়ের কারণে ।
৮। শব্দ দূষণ মানুষের কী সমস্যার সৃষ্টির করে?
উত্তর ঃ মানসিক ও শারীরিক।
৯। শব্দ দূষণের কারণে শিশুদের কীসের ক্ষতি হয়?
উত্তর ঃ পড়াশোনার ।
১০। মানুষ ও অন্যান্য জীবের বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?
উত্তর ঃ সুস্থ পরিবেশ ।
১১। বন-জঙ্গল কাটার কারণে কী ক্ষতি হয়?
উত্তর ঃ উদ্ভিদ ও প্রাণী হারিয়ে যায়।
১২। শহর অঞ্চলে কী গড়ে উঠে?
উত্তর ঃ অস্বাস্থ্যকর বস্তি ।
১৩। আবর্জনা নিষ্কাষণসহ পয়ঃনিষ্কাষণ ব্যবস্থার অভাবে কী হয়?
উত্তর ঃ মানুষ নানা রোগ ব্যধিতে আক্রান্ত হয়।
১৪। বনজঙ্গল সংরক্ষণের সাথে সাথে কী সংরক্ষণ করতে হবে?
উত্তর ঃ পরিবেশ সংরক্ষণ।
১৫। মানুষসহ পরিবেশের সকল জীবকে বাঁচাতে হলে কী করা প্রয়োজন?
উত্তর ঃ বন জঙ্গল কাটাসহ নদী-নালা ভরাট বন্ধ করতে হবে ।
