প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে গত বৃহস্পতিবার বিনামূল্যে রোগীদের চিকিত্সা সেবা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। এছাড়া হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মতিউর রহমান, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মালিহা রশিদ, ইউরোলজিস্ট মেজর জেনারেল (অব) ডা. এইচ আর হারুন এবং হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেমসহ হাসপাতালে চিকিত্সক, সেবিকা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
