গাইবান্ধায় সেতু নির্মাণ কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:১০
গাইবান্ধার সাঘাটা মেলান্দহ সেতুর অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে উপজেলার দক্ষিণ এলাকার সহস্রাধিক মানুষ শনিবার জুমারবাড়ি-সোনাতলা সড়কে এক কিলোমিটার জুড়ে মানববন্ধন করে। দীর্ঘ একযুগেও সেতুর কাজ সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী মানুষ অবশেষে এই মানববন্ধন করে। সেতুটি নির্মিত হলে প্রায় ৩০ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এসময় বক্তব্য রাখেন জুমারবাড়ি আদর্শ কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, জুমারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী, এডভোকেট জাহাঙ্গীর আলম, সাকিল আহম্মেদ, মশিউর রহমান, আশরাফুল ইসলাম বাবু, দোলোয়ার হোসেন প্রমুখ।