ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া কলেজের পদার্থ বিদ্যা বিষয়ের প্রভাষক পুরঞ্জন রায়কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কলেজ অধ্যক্ষ আজহারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে পুরঞ্জন রায়ের বিরুদ্ধে আদালতের ২৯/১১/১২ তারিখের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেখিয়ে ক্ষমতার দাপটে কলেজ পরিচালনায় অধ্যক্ষকে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টি, বে-আইনিভাবে কলেজ ব্যাংক একাউন্ট পরিচালনা ও অর্থ আত্মসাত্, শিক্ষক-কর্মচারিদের মধ্যে দলাদলি সৃষ্টি ইত্যাদি অভিযোগ এনে তাকে ১৬/২/১৩ তারিখে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশক্রমে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তকালিন প্রভাষক পুরঞ্জন রায় কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকবেন, নিয়মিত খোরাকি ভাতা পাবেন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না মর্মে উক্ত চিঠিতে উল্লেখ করা হয়।
