নোয়াখালী সেনবাগের ছমিরমুন্সির হাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বশির আহমেদ ও সাধারণ সম্পাদক পদে মো. সাহেবউদ্দিন পুনঃনির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ জন সদস্য নির্বাচিত হন। সহ-সভাপতি হয়েছেন কাজী জয়নাল আবদিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হচ্ছেন:আবদুল আজিম সোহেল, নুরনবী দনু, কাজী কেফায়েতউল্য¬া, মাস্টার জসিমউদ্দিন, শাহীনউদ্দিন, মহিনউদ্দিন, নজরুল ইসলাম খোকন, আলাউদ্দিন কোম্পানী ও শ্যামল কান্তি নন্দী। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সেনবাগ উপজেলা সমবায় অফিসার মো. সোহবার হোসেন।
