ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সহযোগিতায় ওয়ার্ল্ড একাডেমি ফর দ্য ফিউচার অব উইমেন (ডব্লিউএএফডব্লিউ) এর সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার ধানমন্ডির ইউল্যাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডব্লিউএএফডব্লিউ-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রীদের নেতৃত্বমূলক প্রশিক্ষণের উপর অর্জিত সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরউয়েজ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য তাহেরা হক এবং কাজী নাবিল আহমেদ এমপি; সাবেক কূটনীতিজ্ঞ ও ডব্লিউএএফডব্লিউ-এর শিক্ষক মাইকি ভেন ভিল ও ইউল্যাবের উপ-উপাচার্য প্রফেসর ড. সামসাদ মর্তুজা। ইউল্যাবের উপাচার্য প্রফেসর ড. জহিরুল হক শিক্ষামন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা প্রফেসর ইমরান রহমান বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরউয়েজ-এর হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন।
অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রেড-অরেঞ্জ মিডিয়া এন্ড কমিউনিকেশন, আমাল ফাউন্ডেশন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি
