গিয়ামপাওলো পাজ্জিনির জোড়া গোলে এসি মিলান গত শনিবার সান সিরোতে দশজনের ল্যািসওকে ৩-০ গোলে হারায়।
মারিও বালোতেল্লি ইনজুরিতে থাকায় সুযোগ পান স্ট্রাইকার পাজ্জিনি। এক মাসেরও বেশি সময় পর তিনি আবার দলে ফিরলেন। সেই সাথে জ্বলেও উঠলেন স্টিফেন এল শারাউয়ি এবং কেভিন প্রিন্স বোয়েটাংয়ের সাথে। ম্যাচের অপর গোলটি করেন বোয়েটাং। পাজ্জিনি ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি খুশি। আমি সব সময় খেলার জন্য প্রস্তুত থাকি। খুশি হয়েছি বিশ্বাসের দাম দিতে পেরে।’
