মাদক সেবন ও বিক্রি গ্রেফতার ৩২

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

মাদক সেবন ও বিক্রির দায়ে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮শ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা করা হয়েছে।