ইন্টেলিনেট ইউএসবি অ্যাডাপ্টার

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:১৭
ইন্টারন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক বাজারে এনেছে ইন্টেলিনেটের ওয়্যারলেস ১৫০এন ইউএসবি অ্যাডাপ্টার। আইট্রিপলই ৮০২.১১বি এবং ৮০২.১১জি স্ট্যান্ডার্ড সমর্থিত এই ওয়্যারলেস অ্যাডাপ্টারটি ১৫০ এমবিপিএস পর্যন্ত গতির নেটওয়ার্ক সমর্থন করে। রয়েছে ৩ডিবিআই হাই-গেইন অ্যান্টেনা। তথ্যের সুরক্ষায় এটি ডাব্লিউইপি, ডাব্লিউপিএ ও ডাব্লিউপিএ২ এনক্রিপশন সমর্থন করে। রয়েছে লাইফটাইম ওয়ারেন্টি। ফোন :০১৮১৯২৪৪৭২০।