ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন গত রবিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে আবুল কাশেম শিকদার সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি যথাক্রমে জাহাঙ্গীর আলম ও আমিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আব্দুর নূর শাহীন মন্ডল এবং কার্যকরী সদস্য আজগর আলী।
