রানীনগরে স্ত্রীকে হত্যা স্বামী গ্রেফতার

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:২০
নওগাঁর রানীনগরে মারপিট ও গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে হত্যা করেছে এক স্বামী। গত শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় স্বামী কামালকে (২৬) গ্রেফতার করা হয়েছে। রানীনগর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান জানান, গত বৃহস্পতিবার রাতে রানীনগর থানার একডালা ইউপির কাশিনগর গ্রামের মোহাম্মদ আলীর প্রাং-এর পুত্র কামাল হোসেন তার স্ত্রী পারভিনকে (২২) স্বামী-স্ত্রীর কলহের একপর্যায়ে কিল-ঘুষিসহ মারপিট করে। পরে স্ত্রীর গলায় দড়ি বেঁধে মেঝেতে ছেঁচড়ানোয় মৃত্যু হয়। এঘটনায় ভিকটিমের ছোটভাই রাজু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।