কালিহাতী কলেজে শাজাহান সিরাজকে গণসংবর্ধনা

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:২১
কালিহাতী কলেজের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক মন্ত্রী শাজাহান সিরাজকে রবিবার কলেজ মাঠে গণসংবর্ধনা দেয়া হয়। ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় মানুষ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কালিহাতী পৌর মেয়ার মো. আনছার আলী বিকম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান ইমাম খান সোহেল হাজারী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) আবু নাছের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে শাহজাহান সিরাজ নিজের দুরারোগ্য বিধি ক্যান্সার নিরাময়ে সকলের কাছে দোয়া চান। এ সময় শাহজাহান সিরাজের স্ত্রী বেগম রাবেয়া সিরাজও শাজাহান সিরাজের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।