পাথরঘাটায় কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:২১
পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনে কুকুরের কামড়ে দেড় মণ ওজনের একটি পাল্লা (পুরুষ) হরিণের মৃত্যু হয়েছে। গত রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় দুইটি কুকুর পিছু নিয়ে সংরক্ষিত বনের ভিতরে প্রবেশ করে হরিণের পিছন অংশে কামড় দিলে হরিণটি আহত হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় এলাকাবাসী জাফর, বাদশা ও সালাম দফাদারের সহায়তায় বন কর্মকর্তারা খবর পেয়ে হরিণটিকে উদ্ধার করে বন কেন্দ্রে নিয়ে যায়। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর হরিণটির মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে হরিণঘাটা সংরক্ষিত বনের বিট কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘কুকুরের কামড়ে আহত হরিণটি ক্যাম্পে নিয়ে আসার কিছুক্ষণ পর মারা যায়। উপজেলা পশুসম্পদ কর্মকর্তার মৃত্যু সনদের পর হরিণটিকে মাটিচাপা দেয়া হয়’।