পিতার জমি বিক্রিতে বাধা দিতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাষণ্ড এক পিতার হাতে নির্মমভাবে খুন হয়েছে এক পুত্র। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে ভালুকা উপজেলার ভায়াবহ গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ভায়াবহ গ্রামের মুক্তিযোদ্ধা মোর্শেদ আলম ধামশুর মৌজার নিজ নামের কিছু জমি হাজিরবাজারের আইয়ুব আলীর কাছে বিক্রি করতে গেলে পুত্র আবু সাঈদ (২৮) বাধা দেয় । এ নিয়ে পিতা-পুত্রের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা মোর্শেদ আলম দা দিয়ে কুপিয়ে পুত্র আবু সাঈদকে আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা নেয়ার পথে সে মারা যায়।
