ঠাকুরগাঁওয়ে পুত্রের হাতে পিতা খুন

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:২২
ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে বাবা আব্দুল জব্বার (৭৫) খুন হয়েছেন। রবিবার রাত ১১টায় মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে মারা যান তিনি। নিহত আব্দুল জব্বার সদর উপজেলার ধর্মপুর ঢোলরহাট গ্রামের বাসিন্দা। নিহতের ছোট ছেলে রুবেল জানান, রাত সাড়ে ৮টায় বাবা আব্দুল জব্বার ঢোলরহাট থেকে আসার সময় বড় ভাই রাজু (৩৫) ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করে। সদর থানার ওসি রেজাউল করিম জানান, ছেলের হাতে বাবা খুন হওয়ার খবর পাওয়া গেছে । এখন পর্যন্ত অভিযোগ আসেনি।