বাগমারা আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:৪৫
রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যে গত শনিবার অনুষ্ঠিত হয়। ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। অধিবেশন উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজউদ্দিন মোল্লা এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন আব্দুল ওয়াদুদ দারা এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-৪ আসনের সাংসদ প্রকৌশলী এনামুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনীল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক লায়েবউদ্দিন লাভলু, সদস্য আকতার জাহান, সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন পিপি, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু, বাগমারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি মালেক মেহমুদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ প্রতীক দাস রানা, মহিলা লীগ সভাপতি মর্জিনা পারভীন, মহিলা নেত্রী নাসরিন জাহান মিতা প্রমুখ। নির্বাচনে ৩৩৮ ভোট পেয়ে স্থানীয় সাংসদ প্রকৌশলী এনামুল হক সভাপতি ও ২৬২ ভোট পেয়ে জাকিরুল ইসলাম সান্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের পূর্বের সভাপতি আব্দুস সোবহান চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পরাজিত হয়।