চাটখিলে আওয়ীমী লীগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:৪৭
চাটখিল উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত রবিবার চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম সেলিম সম্মেলন উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শিরিন শারমিন চৌধুরী, এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য একরামুল হক চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, সদর উপজেলা চেয়ারম্যান সিহাব উদ্দিস শাহিন, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান আফম বাবুল, চাটখিল পৌরসভা মেয়র আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। পরে পৌর শহরের ভীমপুর হাইস্কুলে কাউন্সিলদের সরাসরি ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন জাহাঙ্গীর এবং পৌরসভা আওয়ামী লীগের সভাপতি পদে বজলুর রহমান লিটন, সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।