টোট্টির ইতিহাস

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৩১
বিরল এক রেকর্ডের মালিক হলেন এএস রোমার অধিনায়ক ফ্রান্সেসকা টোট্টি। রবিবার সিরিএ’তে জেনোয়ার বিপক্ষে গোল করেন অভিজ্ঞ এই ফুটবলার। সিরিএ’তে এটি টোট্টির ২২৫তম গোল। তিনি যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা হিসেবে নাম লেখালেন ইতিহাসের পাতায়। অলিম্পিক স্টেডিয়ামে রোমাও জয় পেল জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে। সুইডেনের গানার নরদাহল ২২৫ গোল করেছিলেন সিরিএ’তে। সিরিএ’তে সর্বাধিক ২৭৪টি গোল করে গোলদাতাদের তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন ইতালির সিলভিও পিওলা। ম্যাচ শেষে টোট্টি স্কাই ইতালিয়াকে বলেন, ‘আমি সত্যিই এই গোলটি চাইছিলাম। বিশেষ করে গোলটি করতে চাইছিলাম নিজেদের সমর্থকদের সামনে। এটা গুরুত্বপূর্ণ অর্জন। রোমার জার্সির জন্য যা ভালোবাসার স্মারক।’ বর্তমানে ৩৬ বছর বয়সী টোট্টি ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন। যদিও পেনাল্টি কিকটি নিয়ে বিতর্ক রয়েছে। রোমার অপর দুটি গোল এসেছে অ্যালেসিও রোমাগনোলি এবং সিমোনে পেরোত্তার কাছ থেকে। এদিকে ইন্টারমিলান স্বাগতিক ক্যাটানিয়ার বিপক্ষে ২০ মিনিটের মধ্যে দুই গোল হজম করে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইন্টারমিলান। বদলি খেলোয়াড় রড্রিগো প্যালাসিও জোড়া গোল করে দলকে জয় এনে দেন। ইন্টারের হয়ে প্রথম গোলটি করেন রিকি আলভারেজ। যোগ করা সময়ে জয়সূচক গোলটি আসে প্যালাসিওর কাছ থেকেই। ড্রেসিং রুম বিতর্কের জন্য এই ম্যাচে ছিলেন না ইন্টারের স্ট্রাইকার অ্যান্তোনিও কাসানো। সিরিএ’তে ইন্টারমিলান ২৭ খেলা শেষে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে। রোমা ৪৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সাতে। পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। স্পোর্টস ডেস্ক বিরল এক রেকর্ডের মালিক হলেন এএস রোমার অধিনায়ক ফ্রান্সেসকা টোট্টি। রবিবার সিরিএ’তে জেনোয়ার বিপক্ষে গোল করেন অভিজ্ঞ এই ফুটবলার। সিরিএ’তে এটি টোট্টির ২২৫তম গোল। তিনি যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা হিসেবে নাম লেখালেন ইতিহাসের পাতায়। অলিম্পিক স্টেডিয়ামে রোমাও জয় পেল জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে। সুইডেনের গানার নরদাহল ২২৫ গোল করেছিলেন সিরিএ’তে। সিরিএ’তে সর্বাধিক ২৭৪টি গোল করে গোলদাতাদের তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন ইতালির সিলভিও পিওলা। ম্যাচ শেষে টোট্টি স্কাই ইতালিয়াকে বলেন, ‘আমি সত্যিই এই গোলটি চাইছিলাম। বিশেষ করে গোলটি করতে চাইছিলাম নিজেদের সমর্থকদের সামনে। এটা গুরুত্বপূর্ণ অর্জন। রোমার জার্সির জন্য যা ভালোবাসার স্মারক।’ বর্তমানে ৩৬ বছর বয়সী টোট্টি ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন। যদিও পেনাল্টি কিকটি নিয়ে বিতর্ক রয়েছে। রোমার অপর দুটি গোল এসেছে অ্যালেসিও রোমাগনোলি এবং সিমোনে পেরোত্তার কাছ থেকে। এদিকে ইন্টারমিলান স্বাগতিক ক্যাটানিয়ার বিপক্ষে ২০ মিনিটের মধ্যে দুই গোল হজম করে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইন্টারমিলান। বদলি খেলোয়াড় রড্রিগো প্যালাসিও জোড়া গোল করে দলকে জয় এনে দেন। ইন্টারের হয়ে প্রথম গোলটি করেন রিকি আলভারেজ। যোগ করা সময়ে জয়সূচক গোলটি আসে প্যালাসিওর কাছ থেকেই। ড্রেসিং রুম বিতর্কের জন্য এই ম্যাচে ছিলেন না ইন্টারের স্ট্রাইকার অ্যান্তোনিও কাসানো। সিরিএ’তে ইন্টারমিলান ২৭ খেলা শেষে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে। রোমা ৪৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সাতে। পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস।