লোক সংগীত শিল্পী কাঙালিনী সুফিয়া। তার জীবনকাহিনী উঠে এসেছে এক তথ্যচিত্রে। সেখানে কাঙালিনী বলেছেন, এখন আমিই আছি, আর কেউ নাই আমার। মা, বাপ, গুরু, কেউ নাই। আমি দুনিয়ার বড় এতিম। ‘এক জীবনে অনেক জীবন’: কাঙালিনী- নামের তথ্যচিত্রে নিজের বিয়ে, সংসার, গানের জগতে আসাসহ জীবনের নানা চড়াই উত্রাইয়ের গল্প উঠে এসেছে এতে।
আধঘন্টাব্যাপী এই তথ্যচিত্রে কাঙালিনী সুফিয়া বলেছেন, বাচ্চাকালে বিয়া হয় তার। বয়স তখন ৭ বছর। সে সময় মেয়েদের দাম আছিল। ৯শ টাকা পণ। আমার বাপে ৯শ টাকা দিয়ে আমারে বিক্রি করলো স্বামীর কাছে। স্বামীর নাম সুধীর হালদার। বাড়ি কামারখালী। তিনি বলেন, এত ছোট বয়সে বিয়া হইছে, স্বামীর প্রতি মমত্ব বা দরদটা তখন বুঝি নাই। বড় হওয়ার পর যখন দরদটা বুঝতে শুরু করলাম, তখন স্বামী আমার বেহাত হয়ে গেছে। স্বামী আরেকটা বিয়া করছে। সেই মনের জ্বালায় গানে নামলাম। সেই গানের রাস্তায় আইজও আছি।
বাংলাঢোল প্রযোজিত তথ্যচিত্রটি ইউটিউবে রয়েছে। সোমেশ্বর অলির চিত্রনাট্য ও আল আমিন রংপুরিয়ানের পরিচালনায় এই তথ্যচিত্রে উঠে এসেছে কাঙালিনী সুফিয়ার সংগ্রামী জীবনের অজানা অনেক গল্প।
