আব্দুর রহমান হাওলাদার
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাঠালিয়া উপজেলা শাখার সাবেক কমান্ডার, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল-এর পিতা মুক্তিযোদ্ধা আব্দুর রহমান হাওলাদার-এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবনে ও তার তৃতীয় সন্তান অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের শান্তিনগরের ইস্টার্ন পয়েন্ট বাসভবনে মরহুমের রূহের মাগফেরাত ও শান্তি কামনায় ১ মে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
আজিজুর রহমান খোকা
সাঁতারু ও ব্যাডমিন্টন খেলোয়াড় আজিজুর রহমান খোকার দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ মরহুমের কবর জিয়ারত, পবিত্র কুরআন তেলওয়াত এবং বাদ আসর রায় বাহাদুর ভবন সংলগ্ন জান্নাতুল মাওয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাবনা পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর পদে চাকরি করেছেন তিনি। তার পুত্র সাংবাদিক ছিফাত রহমান সনম সকলের কাছে দোয়া কামনা করেছেন।
