ইসরাইলী সামরিক কমান্ডাররা সমপ্রতি তাদের অধীনস্থ সৈন্যদের উদ্দেশ্যে নতুন কিছু নির্দেশ জারি করেছেন। তার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে ভিডিও এবং ছবি আপলোড করার ওপর নিষেধাজ্ঞা। তারা বলছেন, সমপ্রতি এমন কিছু ছবি ও ভিডিও এভাবে প্রকাশিত হয়েছে যাতে দেখা যাচ্ছে সৈন্যরা নগ্ন অবস্থায় বন্দুক হাতে ছবি তুলেছে এবং ফিলিস্তিনিদের প্রতি খারাপ আচরণ করছে। জেনারেলরা মনে করছেন এতে ইসরাইলী প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং সেজন্যই এই বিধিনিষেধ আরোপের উদ্যোগ। —বিবিসি
