চলতি এসএসসি পরীক্ষায় কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞানের বহু নির্বাচনী পরীক্ষায় নির্ধারিত সময়ের দশ মিনিট পর প্রশ্নপত্র সরবরাহ ও পরীক্ষা শেষের পাঁচ মিনিট আগে খাতা কেড়ে নেয়াসহ পরীক্ষার্থীদের সাথে অসদাচরণের অভিযোগ এনে অবিলম্বে কেন্দ্র সচিব আব্দুল মান্নানসহ কর্তব্যরত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবিতে মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পরীক্ষার্থী এবং অভিভাবকরা।
