ঈশ্বরদী পৌরসভার উপ-নির্বাচন আজ

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২১:০০
নির্বাচন কমিশন হরতালের কারণে ঈশ্বরদী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে। রবিবার বিকেলে হঠাত্ করেই নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে এই উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করে আজ ৬ মার্চ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। এই নির্বাচন গতকাল ৪ঠা মার্চ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবন্তি রায় জানান, ঈশ্বরদী শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয়। হঠাত্ করেই শেষ মুহূর্তে তারিখ পরিবর্তন করায় অনেক ভোটারই ভোট কেন্দ্রে যেয়ে ফিরে আসে। এবিষয়ে ইউএনও জানান, রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পক্ষ হতে মাইকিং করে নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। মেয়র মকলেছুর রহমান বাবলু জানান, সমপ্রতি ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে কাউন্সিলর পদটি শূন্য হওয়ায় সোমবার উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন সূত্র জানায়, এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত পৌর কাউন্সিলর মোশাররফের স্ত্রী শাহনাজ বেগম বেবী, সাঈদ হাসান শিমুল এবং সাবেক পৌর কমিশনার আমিরুল ইসলাম।