সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২১:০১
হোমনার জেলেপাড়ায় অগ্নিকাণ্ড হোমনা সংবাদদাতা\ কুমিল্লার হোমনা উপজেলার ভংগারচর গ্রামের জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ভস্মীভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলো, পরিমল চন্দ দাস, নিরাঞ্জন চন্দ দাস, সুবল চন্দ দাস, হরিচন্দ দাস ও সৌদি প্রবাসী মিজান মিয়া। সোমবার সন্ধ্যায় একটি ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলা সভায় বিএনপি’র চেয়ারম্যানরা অনুপস্থিত কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা \ কালিহাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নির্ধারিত সভায় বিএনপি সমর্থনকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ আইন-শৃঙ্খলা সভায় যোগদান করেননি। তারা হলেন, নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মহর আলী, সল্লা ইউনিয়নের শামীম প্রামাণিক, দশকিয়া ইউনিয়নের জাহাঙ্গীর খান, গোহালিয়া বাড়ির আবুল হোসেন, সহদেবপুর ইউনিয়নের মো. শুকুর মাহমুদ এবং কোকডহরা ইউনিয়নের ফরহাদ হোসেন খান অনুপস্থিত ছিলেন। মান্দায় মহানামযজ্ঞ ও লীলাকীর্ত্তন মান্দা (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁর মান্দায় প্রসাদপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তিকল্পে ও সমগ্র মানবজাতির কল্যাণ কামনায় ৪৮ প্রহরব্যাপী ৫০তম মহানামযজ্ঞ ও লীলাকীর্ত্তন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে নামকীর্ত্তন ও লীলাকীর্ত্তন পরিবেশন করেন ভারত ও বাংলাদেশের বিভিন্ন লীলাকীর্ত্তন সম্প্রদায় গোষ্ঠী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইমাজ উদ্দীন প্রামাণিক, আওয়ামী লীগ সভাপতি এমদাদুল হক মোল্ল্যা। কসবা মহিলা কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ সোমবার আনন্দঘন পরিবেশে কসবা মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. মাকছুদুর রহমানের পরিচালনায় নির্বাচনে মো. কামরুজ্জামন শিবলী এম.এ. কুদ্দুছ এবং এনামুল হক ভুঁইয়া মানিক নির্বাচিত হয়েছেন। রানীনগরে মহিলাদের নিয়ে আশার উঠান বৈঠক রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ সারা দেশের ৩ হাজার ব্রাঞ্চের ন্যায় নওগাঁর রানীনগরের সাতটি ব্রাঞ্চে একযোগে গতকাল মঙ্গলবার বেসরকারি এনজিও সংস্থা আশার উদ্যোগে গ্রামের মহিলাদের নিয়ে স্বাস্থ্যবিষয়ক ডায়রিয়া রোগ সম্পর্কে সচেতনতামূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজাপুরে শ্রেষ্ঠ চেয়ারম্যান মনিরউজ্জামানকে সংবর্ধনা রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে সম্প্রতি সরকারিভাবে ফিলিপাইন ও সিঙ্গাপুর সফর শেষে দেশে ফেরায় রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনিরকে সংবর্ধিত করা হয়েছে। বড়ইয়া ডিগ্রী কলেজের পক্ষ থেকে রবিবার কলেজ চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক, অভিভাবক উপস্থিত ছিলেন। ইসলামপুরে মতবিনিময় সভা ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা \ সোমবার ইসলামপুর উপজেলা পাবলিক হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভায় জামালপুর জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ ড.ওমর ইবনে হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল। মুরাদনগরে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারে অগ্নিকাণ্ডে কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রের ১৫০টি ও ইতিহাসের ২১৫টি খাতাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার এ ঘটনা ঘটে। মাদারীপুর কালেক্টরেটে ১৪ কর্মকর্তার পদ শূন্য মাদারীপুর প্রতিনিধি \ প্রথম শ্রেণির ১৪ কর্মকর্তার পদ শূন্য রয়েছে মাদারীপুর কালেক্টরেটে। পদগুলো শূন্য থাকায় প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে লোক নিয়োগের আবেদন জানিয়েছে সংশ্লিষ্টরা। মাদারীপুর কালেক্টরেটে বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), রেভিনিউ ডেপুটি কালেক্টর, নেজারত ডেপুটি কালেক্টর, জেনারেল সার্টিফিকেট অফিসার ও ট্রাইং ম্যাজিস্ট্রেটের একটি করে ৫টি পদ শূন্য রয়েছে। লালমনিরহাটে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুর লালমনিরহাট প্রতিনিধি\ মঙ্গলবার জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দুপুর ১টা ১২মিনিটে একটি হরতাল-বিরোধী মিছিল বের করে এবং শহরের বিডিআর রোডস্থ ইসলামী ব্যাংক শাখার এটিএম বুথে হামলা চালিয়ে সামনের গ্লাস ও বুথের মনিটর ভেঙ্গে ফেলে। ব্যাংকের ব্যবস্থাপক সোলাইমান আলী জানান, হামলায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানারীপাড়া সংবাদদাতা\ বানারীপাড়ায় ঐতিহ্যবাহী ২১৮তম সূর্যমনির মেলা বন্ধের প্রতিবাদে ও পুনরায় অনুমতির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। সোমবার এলাকার শত শত নারী-পুরুষ ও ক্ষতিগ্রস্তদের অংশগ্রহণে জাতীয় ও কালো পতাকা নিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সূর্যমনি মেলা আয়োজক কমিটির সভাপতি ও পৌর প্যানেল মেয়র মো. জাকির হোসেন। রাজশাহীতে জামায়াত-শিবিরকে বয়কটের আহবান রাজশাহী অফিস \ রাজশাহীতে জামায়াত-শিবিরের সব ধরনের প্রচারমূলক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা। রবিবার রাতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় দৈনিক সানশাইনের চীফ ফটোসাংবাদিক সামাদ খানের উপর নিজ অফিসের সামনে বোমা হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে গুরুতর আহত সামাদ খানকে রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদীতে যুবককের পায়ে গুলি নরসিংদী প্রতিনিধি \ স্ত্রী নাদীরাকে বাড়িতে গিয়ে গালাগাল করার বিচার দেয়ায় জেবিন নামে এক সন্ত্রাসী পাকির আলী (২৮) নামে এক যুবকের পায়ে গুলি করেছে। আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের কালাই গোবিন্দপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। চাটখিলে যুবলীগের আহবায়ক কমিটি গঠিত চাটখিল ও সোনাইমুড়ি(নোয়াখালী)সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ও পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক পদে বেলায়েত হোসেন, যুগ্ম-আহবায়ক নওশাদুল করিম ও এমরানুল করিম রাসেল নির্বাচিত হয়েছেন। এদিকে যুবলীগের আহবায়ক পদে আবদুল করিম, যুগ্ম আহবায়ক সামছু তফাদার ও ওমর ফারুক নির্বাচিত হয়েছেন। জেলা যুবলীগ আহবায়ক ইকবাল করিম তারেক ও যুগ্ম আহবায়ক সৈয়দ আহসান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গোপালগঞ্জে বখাটে গ্রেফতার গোপালগঞ্জ প্রতিনিধি/টুঙ্গিপাড়া সংবাদদাতা \ গোপালগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির দায়ে আসাদুল কাজী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই যুবককে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। চান্দিনায় ৪টি ঘরে অগ্নিসংযোগ দাউদকান্দি সংবাদদাতা\ গতকাল মঙ্গলবার কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর ও সাতগাঁও গ্রামের বিবদমান দুটি গ্রুপের সংঘর্ষের জের ধরে তীরচর গ্রামের মৃত হাছান আলীর ৪টি ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে সাতগাঁও গ্রামের জামাল হোসেনকে গতকাল তীরচর গ্রামের হাছান আলী বেপারীর পুত্র সফিউল বশর ও তার সহযোগীরা বেদম প্রহার করলে সাতগাঁও গ্রামের লোকজন তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়। বানারীপাড়ার দাণ্ডোয়াট স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা বানারীপাড়া সংবাদদাতা\ বানারীপাড়ার দাণ্ডোয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৫তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী কাওসার আহমেদ টিটু । বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আবু হানিফ ফরাজী ও মলুহার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান। নোয়াখালীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালী প্রতিনিধি\ জেলা শহর মাইজদীতে র্যাব-১১ অভিযান চালিয়ে ৪৮ পিস ও ৮০ বোতল ফেন্সিডিলসহ শহিদ হোসেন (৩২) ও তৈয়বুর রহমান (৩২) নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। সোমবার রাত ৯টার দিকে র্যাব শহরের মাইজদী বাজারের ইয়ং ভিডিও দোকান থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের অপর সহযোগী সাইমুন রহমান রানা পালিয়ে যায়। এ ঘটনায় র্যাবের ডিএডি আবু বকর ছিদ্দিক বাদী হয়ে ৩জনকে আসামি করে সুধারাম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। লালপুরের মমতাজ হত্যা মামলার রায় ৭মার্চ লালপুর (নাটোর) সংবাদদাতা\ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণার তারিখ অনিবার্য কারণবশত পুন.নির্ধারণ করে বৃহস্পতিবার ধার্য করা হয়েছে। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরীর আদালত মঙ্গলবার এ সিদ্ধান্ত জানান। গৌরনদীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিবাদ গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গৌরনদী পৌর শাখার আহবায়ক মোঃ ছরোয়ার হোসেন পান্নুকে ষড়যন্ত্রমূলক গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির। দাগনভূঞায় আওয়ামী লীগের পরিচিতি সভা দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা রবিবার স্থানীয় বরইয়া হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইউপি আওয়ামী লীগের সভাপতি মাস্টার এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামালউদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, ইউপি আওয়ামী লীগ নেতা আবদুস ছামাদ চৌধুরী, জাকের হোসেন, নিজামউদ্দিন ফারুক প্রমুখ। বিশ্বনাথে ‘ইলিয়াস মুক্তি স্মারক’-এর মোড়ক উম্মোচন বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মো.হাবিবুর রহমানের সম্পাদনায় ‘ইলিয়াস মুক্তি স্মারক’-এর মোড়ক উম্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ‘ইলিয়াস মুক্তি স্মারক’-এর মোড়ক উন্মোচন করা হয়। কাঠালিয়া সোনার বাংলা হাইস্কুলের ৪০ বছর পূর্তি কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দু’দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা এম এ খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার। রাজাপুরে পুনর্বাসনের সরকারি বরাদ্দ বঞ্চিত দু’শ’ জেলে পরিবার রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় দু’শ’জেলে পরিবার সরকারি বরাদ্দ বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা মত্স্য কর্মকর্তা গাফিলতির কারণে অসহায় জেলে পরিবার এখনো বরাদ্দ পায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন।