বরিশালে প্রতিবন্ধী ছাত্রকে বলাত্কার, সাবেক পুলিশ সদস্য আটক

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:৪৬

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় প্রতিবন্ধী এক মাদরাসা ছাত্রকে বলাত্কারের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে কাউনিয়ার আমিন বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বলাত্কারের শিকার প্রতিবন্ধী ছাত্রের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক বছর পূর্বে মারা গেছেন।

গতকাল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মরতুজা আবেদীন বলেন, শুক্রবার রাতে সাবেক পুলিশ সদস্য আলম প্রতিবন্ধী ছাত্রকে বলাত্কার করে। এই ঘটনাটি তার পরিবার জানলে তার মা বিষয়টি আমাকে জানান। বরিশাল কাউনিয়া থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলমকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।