জেনে নিন : টকিং টম ক্যাট

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২১:১৭
স্মার্টফোন আর ট্যাবলেট পিসির জন্য বের হয়েছে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন। এর মধ্যে অন্যতম বেশি ডাউনলোড হওয়া একটি অ্যাপ্লিকেশন টকিং টম ক্যাট। অ্যাপল-এর আইওএস এবং গুগল-এর অ্যান্ড্রয়েড—উভয় প্ল্যাটফর্মের জন্যই রয়েছে এই অ্যাপ্লিকেশনটি। এটি মূলত একটি বিনোদনমূলক অ্যাপ্লিকেশন, যেখানে একটি বিড়াল স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারকারীর সব ধরনের কথাকে তার মতো করে মজা করে বলতে পারে। সব কথার প্রতিরূপই সে বলতে পারে। আবার টমের কথাগুলো রেকর্ড করেও রাখা যায়। বিশেষত বাচ্চাদের কাছে এই অ্যাপ্লিকেশনটি প্রভূত জনপ্রিয়তা পেয়েছে।