ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছে আওয়ামী লীগ। শনিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় ফণী নিয়ে দলীয় মনিটরিং সেলের কর্মকাণ্ড ও পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আমরা বিভিন্ন এলাকার তথ্য উপাত্ত সংগ্রহ করছি। শিগরিগই ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের টিম যাবে এবং সরকারের পাশাপাশি আমরাও দলের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব।’
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা বলেন হানিফ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উেপক্ষণ করা হয়। ফণী ২০০০ কিলোমিটার দূরে থাকতেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আগাম তথ্য পাওয়া যায়। সেই তথ্যের উপর ভিত্তি করে আগাম প্রস্তুতি নেওয়া হয়। এ কারণে ঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। হানিফ বলেন, ফণীর আঘাতে যতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, তা হয়নি। তারপরও যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য ক্ষতিগ্রস্তদের সরকারের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
সরকারের প্রস্তুতির ঘাটতির কারণে ১৫ জনের প্রাণহানি হয়েছে বিএনপির এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, ‘এবার যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, ইতিহাসে এত প্রস্তুতির কোনো রেকর্ড নেই। যে ১৫ জনের প্রাণহানি হয়েছে, তার মধ্যে ৬ জন মারা গেছেন বজ সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
