তানোরে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:৫৪

রাজশাহীর তানোরে শনিবার ধানক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এলাকাবাসী তানোর-মুন্ডুমালা সড়কের পাশে প্রাণপুর এলাকায় ধানি জমিতে কাপড় মোড়ানো পরিত্যক্ত একটি ব্যাগ দেখতে পায়। পরে তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। এসআই গোলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কাপড় মোড়ানো ব্যাগ খুলে নবজাতকের লাশ উদ্ধার করে। 

ওসি খায়রুল ইসলাম বলেন, ওই নবজাতকের বয়স আনুমানিক তিন-চার মাস। ধারণা করা হচ্ছে-তাকে ফেলে গেছে। তবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

ইত্তেফাক/আরকেজি