সেরা গেম ‘ডিজঅনারড’

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:১০
ব্রিটিশ একাডেমী অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাফটা) সম্প্রতি ঘোষণা দিয়েছে বছরের সেরা সব গেমের। আর সেরা গেমের এই পুরস্কার জিতে নিয়েছে ‘ডিজঅনারড’। ফার্স্ট পারসন শুটার এই গেমটিতে রয়েছে চমত্কার সব অ্যাকশন। এই পুরস্কারে সেরা অনলাইন মাল্টিপ্লেয়ার গেমের স্বীকৃতি পেয়েছে ‘জার্নি’। ‘জার্নি’ গেমটি আরও চারটি শাখায় সেরা গেমের পুরস্কারও পেয়েছে। মোবাইল ডিভাইসের জন্য সেরা গেমের পুরস্কারটি পেয়েছে ‘দ্য ওয়াকিং ডেড’ আর নতুন গেমের মধ্যে সেরা গেম (ডেব্যু গেম) হয়েছে ‘দ্য আনফিনিশড সোয়ান’।