ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা থানার চিনাপাতি ধনিয়া বিল থেকে নিখোঁজের ৪০ দিন পর শারমিন আক্তার নামে সাড়ে তিন বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ্ও এলাকাবাসী জানায়, বালিখাঁ ইউনিয়নের পাগুলী ল্যাইস্যা গ্রামের হেলালউদ্দিনের কন্যা শারমিন আক্তার গত ২৬ জানুয়ারি চাচা দুলাল মিয়ার সাথে তার শ্বশুরবাড়ি ঢাকিরকান্দা গ্রামে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে ঐ বিলে লোকজন এক শিশুর গলিত লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
তারাকান্দা থানার ওসি নরেন্দ্র নাথ সরকার জানান, লাশটি গলিত থাকায় সনাক্ত করা যায়নি। নিখোঁজের পরিবার দাবি করছে- এটিই নিখোঁজ শারমিন আক্তারের লাশ।
